Dhaka বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে প্রাইভেটকার চাপায় অটোরিকশাচালক নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:১৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় প্রাইভেটকার চাপায় মো. শাহিন (৪৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। ঘটনার পরপরই প্রাইভেটকার জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মেরাদিয়া বাজারের সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভগে নিয়ে এলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহিনের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাক গ্রামে। বাবার নাম মো. আলাউদ্দিন। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় থাকতেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রাতে ওই ব্যক্তি রিকশা চালিয়ে সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তায় দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার পেছন থেকে রিকশাটিতে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে ফুটপাতে পড়ে গুরুতর আহত হন রিকশাচালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এস আই আরও জানান, ঘটনার পরপরই প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এবং এর চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খিলগাঁওয়ে প্রাইভেটকার চাপায় অটোরিকশাচালক নিহত

প্রকাশের সময় : ১২:১৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬