Dhaka শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু

নিজস্ব প্রতিবেদক : 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে নতুন কয়েকটি নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হচ্ছে। আগামী ১৭ মার্চ থেকে এসব রুটে নিয়মিত নৌযান চলাচল শুরু হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর আগামী ১৭ মার্চ থেকে কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-চাঁদপুর-বরিশাল নৌরুটে এবং ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে বসিলা-সদরঘাট-ইলিশা-গলাচিপা নৌরুটে লঞ্চ ও স্টিমার চলাচল করবে।

ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে এই সার্ভিস চালু করা হচ্ছে বলে জানা গেছে।

ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চাপ সামাল দিতে এবং যাতায়াত সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, নতুন এসব নৌরুট চালু হলে ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে।

আবহাওয়া

এনসিপির ‘জাতীয় নারী শক্তির’ ৫৩ সদস্যের কমিটি ঘোষণা

ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু

প্রকাশের সময় : ০৩:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬