Dhaka শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রা নিরাপদে খুলনা-বরিশালে বিআরটিএর ২ দফা কর্মসূচি

খুলনা জেলা প্রতিনিধি : 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে খুলনা ও বরিশাল বিভাগজুড়ে কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সরকারের নির্দেশনায় সংস্থাটি দুই দফা বিশেষ কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।

বিআরটিএ সূত্র জানায়, এই কর্মসূচির আওতায় প্রতিটি জেলায় ভিজিল্যান্স (তদারকি) টিম গঠন এবং টার্মিনাল ও জেলা পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সংস্থাটির চেয়ারম্যানের মৌখিক নির্দেশে ঈদকে সামনে রেখে সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। ফলে সরকারি ছুটির মধ্যেও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

বিআরটিএর খুলনা ও বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জিয়াউর রহমান জানান, গত ৫ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বৈঠকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বিআরটিএসহ সংশ্লিষ্ট সব জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে যেন ফিটনেসবিহীন ও জরাজীর্ণ যানবাহন সড়কে চলাচল করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়, চালকদের অতিরিক্ত সময় ধরে গাড়ি চালানো এবং মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে প্রতিটি বাস টার্মিনালে বিআরটিএ, জেলা প্রশাসন, সিটি করপোরেশন, উপজেলা প্রশাসন এবং মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে যৌথ তদারকি টিম কাজ করবে।

বিআরটিএর আরেকটি সূত্র জানায়, খুলনা বিভাগে সংস্থাটির নিজস্ব ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি প্রয়োজনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। অন্যদিকে বরিশাল বিভাগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ঘাটতি থাকায় ঈদ উপলক্ষে ১৪ মার্চ থেকে ১০ দিনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তার নেতৃত্বে ২৪ মার্চ পর্যন্ত বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

আবহাওয়া

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

ঈদযাত্রা নিরাপদে খুলনা-বরিশালে বিআরটিএর ২ দফা কর্মসূচি

প্রকাশের সময় : ০৫:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬