Dhaka শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আইকনিক সেই জার্সি পরেই শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

জুলাই গণ-অভ্যুত্থানের সময় পরে থাকা আইকনিক সেই জার্সিতেই সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে পুরোনো সেই ‘ঐতিহাসিক’ জার্সি পরে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায় তাঁকে। হাসনাতের ব্যতিক্রমী উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জার্সি গায়ে আন্দোলনে সক্রিয় ছিলেন হাসনাত। দীর্ঘ সময় ধরে একই জার্সি পরেই রাজপথে অবস্থান করেন তিনি। ফলে পোশাকটি তাঁর রাজনৈতিক আন্দোলনের একটি প্রতীক হয়ে ওঠে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও একই জার্সি পরেছিলেন তিনি।

এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আত্মপ্রকাশ অনুষ্ঠানেও সেই চিরচেনা টি-শার্ট গায়েই মঞ্চে উঠেছিলেন দলটির এই শীর্ষ নেতা।

আন্দোলনের দিন থেকে শুরু করে দল গঠন এবং অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ— বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে এই আইকনিক জার্সি। সেই প্রতীক নিয়েই সংসদে নিজের নতুন অধ্যায় শুরু করলেন হাসনাত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আইকনিক সেই জার্সি পরেই শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ

প্রকাশের সময় : ০৩:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬